রমজানে নিজেকে সুস্থ রাখতে খাদ্যভ্যাস জনিত নির্দেশনা
রমজানে নিজেকে সুস্থ রাখতে খাদ্যভ্যাস জনিত নির্দেশনা
ক্যাটাগরি: ডাক্তার পরামর্শ , ফিটনেস
লিখেছেন : Reazul Islam ৬ বছর ৫ মাস ২১ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে ১৩১৮

রমজানে নিজেকে সুস্থ রাখতে যে সকল খাদ্যভ্যাস এবং স্বাস্থ্য সতর্কতা মেনে চলা উচিত।

  • ইফতার ও সেহরিতে সুষম খাবার অর্থাৎ ব্যালেন্স ডায়েট করে রমজানেও পারেন নিজের শরীরকে সুস্থ  এবং দেহের ওজন কে স্বাভাবিক রাখতে।
  • গতবছর এর মত এবার ও রোজা হবে প্রচন্ড গরমে। ইফতারি আমরা শুরূই করবো খেজুর দিয়ে। আমাদের খুব বেশি পিপাসা পেলে সেই ক্ষেত্রে শরবত খেতে পারি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে শরবতটা যেন অতিরিক্ত চিনি যুক্ত না হয়। খুব ভালো হয়  যদি শুধু পানি হয়। 
  • আমরা ইফতারিতে প্রধান খাদ্য হিসেবে রাখতে পারি দই, চিড়ে, কলা। আবার আমরা  যারা ছোলা পছন্দ করি সে ক্ষেত্রে  আমরা মশলা দিয়ে ছোলা না ভেজে ছোলা গুলোকে সিদ্ধ করে তাতে আলাদা ভবে পেঁয়াজ,মরিচ,লবণ সামান্য আদা কুচি পুদিনা দিয়ে মাখিয়ে নিতে পারি সে ক্ষেত্রে খাবারটি অনেক বেশি স্বাস্থ্যকর হবে। খাবার থেকে তেলটি একটু কমে আসবে। এর সাথে আপনি চাইলে মুড়ি মাখাতে পারেন। যারা পেঁয়াজি বা বেগুনী তে অভ্যস্থ তারা ২টি থেকে ৩টি পেঁয়াজি বা বেগুনী ভেঙ্গে নিতে পারেন তবে তাতে অবশ্যই প্রচুর পরিমানে সালাত মেশাতে হবে। তাহলে আমরা এই খাবার থেকেই মোটামুটি প্রোটিন ,মিনারেল,ফাইবার সবই পাব। আর চেষ্টা করবেন খাবারে একটু টক দই রাখার যা আপনার (Intestinal bad Bacteria) অভ্যন্তরীণ খারাপ ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে আপনার  Digestion power অর্থাৎ হজমশক্তি বাড়াবে। যা রমজানে অনেক বেশি  জরুরি।
  • আপনি যে শরবতটি খাবেন তা যেন এক ধরনের হয়। হয়তো fruit জুস বা lemon জুস অথবা টক দই দিয়ে লাচ্ছি খেতে পাড়েন। একেক দিন একেকটা ট্রাই করাই ভালো। 
  • আমরা ইফতারিতে বিভিন্ন ফল না রেখে সেই ফলকে আমরা ৩টি সময় ভাগ করে নিতে  পারি। ইফতারির খাবারটা হবে প্রধান খাবার।
  • রাতের খাবারে আমরা দুধ,বাদাম এই ধরনের একটা খাবার রাখতে পারি। 
  • এবার চলে যাই সেহরিতে, সেহরিতে ভাত,মাছ ,সবজি যাই খান না কেন  অবশ্যই আপনাকে  ২টি খেজুর ফিক্সড রাখতে হবে, ডাল যা এড়িয়ে চলাই ভালো। কারন তা গ্যাস এর সমস্যা সৃষ্টি করতে পারে।আর  যারা একেবারে সেহরি খেতে চান না তাদের জন্য ২টি খেজুর, ১টি  ডিম আর ১.৫ কাপ দই যা সারাদিন  সাপোর্ট দিবে।

সেহরি করে সাথে সাথে ঘুমিয়ে যাবেন না।
কিছুটা সময় অন্তত ১৫মিনিট হেঁটে নিবেন।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৬ বছর ৬ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে ৯১৭১৫
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৬ বছর ২০ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে ৮৭৩২১
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৬ বছর ৫ মাস ৪ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে ৫১৭৩৭