কয়েকটি ডালের নানা পুষ্টিগুণ  জেনে নিন
কয়েকটি ডালের নানা পুষ্টিগুণ জেনে নিন
ক্যাটাগরি: ফিটনেস , শারীরিক সমস্যা , সাম্প্রতিক , স্বাস্থ্য সংবাদ , হেলথ টিপস
লিখেছেন : Zulfikar Bin Hossain ৫ বছর ৫ মাস ১৬ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে ২১০২

অনেকেই বদহজমের ভয়ে বেশি ডাল খেতে চান না। কিন্তু যদি ভালো ভাবে রান্না করা যায় তাহলে ডালের আমিষের একটা বিরাট অংশ (প্রায় ৯৯%) শরীরের কাজে লাগে।

এছাড়াও কয়েকটি ডালের নানা পুষ্টিগুণ তুলে ধরা হলো-

মুগ ডাল : মুগ ডাল সহজেই হজম হয়। তাই রোগীদের ক্ষেত্রে মুগ ডালের ব্যবহারটাই দেখা যায় বেশি। প্রতি ১০০ গ্রাম মুগ ডালে রয়েছে –

খাদ্যশক্তি- ৩৫৮ ক্যালরি
আমিষ- ২৪.৫ গ্রাম
চর্বি- ১.২ গ্রাম
শর্করা- ৫৯.৯ গ্রাম
ক্যালসিয়াম- ৭৫ মিলিগ্রাম
ফসফরাস- ৪০৫ মিলিগ্রাম
লোহা- ৮.৫ মিলিগ্রাম
ভিটামিন বি১- ০.৪৬ মিলিগ্রাম

মসুর ডাল : মসুর ডালও সহজপাচ্য এবং এতেই আমিষের পরিমাণ রয়েছে সবচেয়ে বেশি। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে রয়েছে –

খাদ্যশক্তি- ৩১৬ ক্যালরি
আমিষ- ২৫.১ গ্রাম
চর্বি- ০.৭ গ্রাম
শর্করা- ৫৯.৯ গ্রাম
ক্যালসিয়াম- ৬৯ মিলিগ্রাম
ফসফরাস- ২৪২ মিলিগ্রাম
লোহা- ৪.৮ মিলিগ্রাম
ভিটামিন- ৪৫০ আইইউ
ভিটামিন বি১- ০.৪৫ মিলিগ্রাম
ভিটামিন বি২- ০.৪৯ মিলিগ্রাম
নিয়াসিন- ১.৫ মিলিগ্রাম

মাসকলাই ডাল : মাসকলাই ডাল খনিজের আধার। গ্রামাঞ্চলে এই ডাল খাওয়া হয় বেশি। প্রতি ১০০ গ্রাম মাসকলাই ডালে রয়েছে –

খাদ্যশক্তি- ৩২৬ ক্যালরি
আমিষ- ২৪.০ গ্রাম
চর্বি- ১.৪ গ্রাম
শর্করা- ৫৯.৬ গ্রাম
ক্যালসিয়াম- ১৫৪ মিলিগ্রাম
ফসফরাস- ৩৮৫ মিলিগ্রাম
লোহা- ৯.১ মিলিগ্রাম
ভিটামিন এ- ৬৪ আইইউ
ভিটামিন বি১- ০.৪২ মিলিগ্রাম
ভিটামিন বি২- ০.৩৭ মিলিগ্রাম
নিয়াসিন- ২.০ মিলিগ্রাম

ছোলার ডাল : ছোলার ডাল আমিষের উত্স হিসেবে জনপ্রিয় হলেও এতে তুলনামূলকভাবে চর্বির পরিমাণটা বেশি। তাই পুষ্টিগুণ বিচার করলে ছোলার ডাল ও এই জাতীয় খাবার বেশি না খাওয়াটাই ভালো। প্রতি ১০০ গ্রাম ছোলার ডালে রয়েছে –

খাদ্যশক্তি- ৩৮৫ ক্যালরি
আমিষ- ২০.৮ গ্রাম
চর্বি- ৫.৬ গ্রাম
শর্করা- ৫৯.৮ গ্রাম
ক্যালসিয়াম- ৫৬ মিলিগ্রাম
ফসফরাস- ৩৩১ মিলিগ্রাম
লোহা- ৯.১ মিলিগ্রাম
ভিটামিন এ- ২১৬ আইইউ
ভিটামিন বি১- ০.৪৮ মিলিগ্রাম
ভিটামিন বি২- ০.১৮ মিলিগ্রাম
নিয়াসিন- ২.৪ মিলিগ্রাম
ভিটামিন সি- ১ মিলিগ্রাম

খেসারি ডাল : খেসারির ডাল অতিরিক্ত খেলে শরীরে ব্যথা-বেদনাসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই এই ডাল বেশি না খাওয়াই ভালো। প্রতি ১০০ গ্রাম খেসারি ডালে রয়েছে –

খাদ্যশক্তি- ৩২৭ ক্যালরি
আমিষ- ২২.৯ গ্রাম
চর্বি- ০.৭ গ্রাম
শর্করা- ৫৫.৭ গ্রাম
ক্যালসিয়াম- ৯০ মিলিগ্রাম
ফসফরাস- ৩১৭ মিলিগ্রাম
লোহা- ৬.৩ মিলিগ্রাম

উত্কৃষ্ট উদ্ভিজ্জ আমিষ হলেও কোনো এক প্রকারের ডালে সব অ্যামাইনো অ্যাসিড থাকে না। তাই প্রতিদিন একই রকম ডাল খেয়ে একেক দিন একেক রকম ডাল অথবা একই দিন দুই-তিন রকম ডাল মিশিয়ে খাওয়া উচিত।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ৬ মাস ৭ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে ৯১২৫৪
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ৬ মাস ২২ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে ৮৬৮৭০
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৫ বছর ১১ মাস ৫ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে ৫০৯১১